আল্লাহতায়ালার হুকুম পালন ও রাসুলে পাক (সাঃ) এর তাবেদারী পর্ব – ০১

১। অতি দয়াবান পরম করুনাময় আল্লাহর নামে আরম্ভ করিলাম। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি সৃষ্টির প্রতিপালক, অতি দয়াময় দয়ালু। বিচার দিবসের অধিকর্তা। আমরা আপনারই উপাসনা করি এবং আপনারই সাহায্যপ্রার্থী। আমাদিগকে সোজা রাস্তায় পরিচালনা করুন, আপনি কর্তৃক পুরুস্কৃতদের পথে। অভিশপ্ত এবং পথভ্রষ্টদিগের পরে নহে।

২। নিঃসন্দেহে আল্লাহ আমার ও তোমাদের প্রতিপালক, কাজেই তাঁহার বন্দেগী কর, ইহাই সঠিক পথ।

৩। আপনি বলুন. সত্যই আমার প্রভু আমাকে সরল পথ দেখাচ্ছেন। একনিষ্ঠ সঠিক দ্বীন ইব্রাহীমের ধর্ম এবং তিনি অংশীবাদী ছিলেন না।

আপনি বলিয়া দিন আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন এবং আমার মরণ নিশ্চয় প্রতিপাল আল্লাহর জন্য. যাহার কোন অংশী নাই, ইহাই আমি আদিষ্ট হইয়াছি এবং আদেশ পালনকারীদের মধ্যে আমিই অগ্রগামী। (আনয়াম)

৪। আপনি বলিয়া দিন, হে লোক সকল। আমি থোদার তরফ হইতে তোমাদের সকলের নিকট প্রোরিত, যিনি আসমান ও জমিনের অধীম্বর তিনি ভিন্ন কোন উপাস্য নেই, তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দান করেন। সুতরাং  আল্লাহকে বিশ্বাস করো ও রাসূল (সাঃ) কে যিনি আল্লাহ ও তাহা ……..