দুই দিনে ২৯ জনের মৃত্যু, গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা
মধ্যযুগীয় সর্পিল সিড়িঁ : দুর্গ প্রতিরক্ষার এক অভিনব কৌশল!
মধ্যযুগের সর্পিল সিঁড়িগুলো (যা সাধারণত ঘড়ির কাঁটার দিকেই ঘোরে) কেবল দূর্গের সৌন্দর্যের জন্য তৈরি হয়নি; বরং এগুলো সামরিক প্রতিরক্ষার জন্যও বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল।
দুর্গের টাওয়ার বা প্রাচীর বরাবর নির্মিত এই বৃত্তাকার সিঁড়িগুলো শত্রুদের উপরের তলায় উঠতে বাধা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল।
সামরিক কৌশলে এই সিঁড়ির নকশা এক বিশেষ সুবিধা এনে দিত, কি জানেন? ভারী অস্ত্রধারী সৈন্যরা সহজে একসঙ্গে উপরে উঠতে পারত না।
সিঁড়ির বাঁক এমনভাবে তৈরি করা হতো যে, আক্রমণকারীর ডান হাত সরু রাস্তার কারণে দেয়ালের সাথে বাধাপ্রাপ্ত হতো, ফলে সে অস্ত্র ভালোভাবে চালাতে পারতো না।
অন্যদিকে, প্রতিরক্ষাকারী ব্যক্তি উপরের অবস্থানে থেকে অতর্কিতভাবে অস্ত্র চালাতে পারত, যা তাকে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রাখত।
তথ্য: বিজ্ঞানবর্ণালী
